s

বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে

বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠান চারটি পদে ৪৮ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।


১. পদের নাম: নিরাপত্তা কর্মকর্তা

পদসংখ্যা: ৩টি

গ্রেড: ৯

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক ডিগ্রিসহ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মাস্টার ওয়ারেন্ট অফিসার/সিনিয়র ওয়ারেন্ট অফিসার/ওয়ারেন্ট অফিসার অথবা বিমান ও নৌবাহিনীর সমমর্যাদাসম্পন্ন কর্মকর্তা। তবে কোনো প্রার্থীর শিক্ষাজীবনে একাধিক তৃতীয় বিভাগ থাকলে তিনি আবেদনের যোগ্য বিবেচিত হবেন না।

আবেদনের বয়স: সর্বোচ্চ ৫০ বছর


২. পদের নাম: সহকারী নিরাপত্তা কর্মকর্তা

পদসংখ্যা: ৬টি

গ্রেড: ১০

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এইচএসসি পাসসহ সেনাবাহিনীর সার্জেন্ট অথবা বিমান ও নৌবাহিনীর সমমর্যাদাসম্পন্ন অবসরপ্রাপ্ত কর্মকর্তা।

আবেদনের বয়স: সর্বোচ্চ ৪৭ বছর


৩. পদের নাম: নিরাপত্তা পরিদর্শক

পদসংখ্যা: ৬টি

গ্রেড: ১৩

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাসসহ সশস্ত্র বাহিনীর করপোরাল অথবা সমমর্যাদাসম্পন্ন পদে অবসরপ্রাপ্ত ব্যক্তি।

আবেদনের বয়স: সর্বোচ্চ ৪৭ বছর


৪. পদের নাম: নিরাপত্তা প্রহরী

পদসংখ্যা: ৩৩টি

গ্রেড: ২০

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা


আবেদনের শিক্ষাগত যোগ্যতা: বেসামরিক প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি পাস।

অন্যান্য যোগ্যতা: সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত প্রার্থীদের ক্ষেত্রে সৈনিক বা ল্যান্স করপোরাল বা সমমর্যাদাসম্পন্ন পদে পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা।

শারীরিক যোগ্যতা: উচ্চতা সর্বনিম্ন ৫ ফুট ৫ ইঞ্চি, ওজন ন্যূনতম ১১০ পাউন্ড বা ৫০ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক ৩০ ইঞ্চি ও স্ফীত ৩২ ইঞ্চি হতে হবে।


আবেদন যেভাবে: পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীকে ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে হবে। এরপর নির্ধারিত তথ্য পূরণ সাপেক্ষে আবেদন সম্পন্ন করতে হবে।

আবেদনের শেষ সময়: ২৬ সেপ্টেম্বর আবেদন শুরু হয়েছে। আগামী ২৪ অক্টোবর বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে।

*চাকরির বিস্তারিত দেখুন এখানে



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!